কনজিউমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) হলো ভোক্তা অধিকার নিয়ে কাজ করা তরুণদের একটি জাতীয় সংগঠন, যার সভাপতি হিসেবে প্রায় ৯ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন পলাশ মাহমুদ। কনশাস কনজিউমারস সোসাইটির (সিসিএস) যুব শাখা হিসেবে সিওয়াইবি সারাদেশের তরুণদের ভোক্তা অধিকার আন্দোলনে সংগঠিত ও সক্রিয় করার কাজ করে।

সভাপতি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ও কলেজপর্যায়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্ক গড়ে তোলা, ভোক্তা সচেতনতা ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ পরিচালনা, এবং তরুণদের মধ্যে অধিকার-সচেতন নাগরিকবোধ তৈরির কাজ করেন। সিওয়াইবির মাধ্যমে অসংখ্য তরুণ আজ ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ও ন্যায্য বাজার নিশ্চিতের আন্দোলনে যুক্ত হয়েছেন।