গ্লোবাল পিস ইনস্টিটিউট (জিপিআই, কানাডা)-এর বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছেন পলাশ মাহমুদ। জিপিআই একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা শান্তি, সহনশীলতা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে।
কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে তিনি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রমের সমন্বয় ও প্রতিনিধিত্ব করেন, স্থানীয় তরুণ ও সমাজকর্মীদের এই আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেন এবং শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করেন।