সাংবাদিক | সম্পাদক | ভোক্তা অধিকার সংগঠক
হোম / টুলস / EMI ক্যালকুলেটর

EMI ক্যালকুলেটর

ব্যাংক বা এনজিও থেকে ঋণ নেওয়ার আগে জানা দরকার প্রতি মাসে কত টাকা দিতে হবে এবং মোট কত সুদ গুনতে হবে। ঋণের পরিমাণ, বার্ষিক সুদের হার ও মেয়াদ দিন — মাসিক কিস্তি (EMI), মোট সুদ ও মোট পরিশোধ সঙ্গে সঙ্গে দেখুন।

১ ঋণের তথ্য দিন

ℹ️ সুদের হার ব্যাংক বা এনজিওর কাছ থেকে জেনে নিন। হিসাব "হ্রাসমান জের" পদ্ধতিতে — ব্যাংকের ফি-শর্তে চূড়ান্ত অঙ্ক সামান্য আলাদা হতে পারে।

২ আপনার মাসিক কিস্তি

প্রতি মাসে এই টাকা দিতে হবে (EMI)

কীভাবে ব্যবহার করবেন

  1. ঋণের টাকা, বছরে সুদের হার ও কত সময়ের জন্য — এই তিনটি লিখুন।
  2. ডানে সঙ্গে সঙ্গে মাসিক কিস্তি, মোট সুদ ও মোট পরিশোধ দেখুন।
  3. "মাসওয়ারি তালিকা দেখুন" চাপলে প্রতি মাসের আসল ও সুদের ভাগ দেখা যাবে।

সচরাচর জিজ্ঞাসা

EMI কীভাবে হিসাব হয়?

সূত্র: EMI = P × r × (১+r)ⁿ ÷ ((১+r)ⁿ − ১)। এখানে P ঋণের আসল, r মাসিক সুদের হার (বার্ষিক হার ÷ ১২ ÷ ১০০) এবং n মোট মাস। এটি হ্রাসমান জের (reducing balance) পদ্ধতি।

ব্যাংকের হিসাবের সঙ্গে কি হুবহু মিলবে?

অনেক ক্ষেত্রে মিলবে। তবে প্রসেসিং ফি, বিমা, ফ্ল্যাট রেট পদ্ধতি বা কিস্তির তারিখের নিয়মে ব্যাংকের চূড়ান্ত অঙ্ক সামান্য আলাদা হতে পারে। সিদ্ধান্তের আগে ব্যাংকের কাছ থেকে লিখিত কিস্তি-তালিকা নিন।

সুদের হার শূন্য দিলে কী হবে?

তখন ঋণের টাকাকে সমান মাসে ভাগ করে কিস্তি দেখানো হবে।

মেয়াদ বাড়ালে কী হয়?

মাসিক কিস্তি কমে, কিন্তু মোট সুদ বেড়ে যায়। দুই ধরনের মেয়াদ দিয়ে হিসাব করে তুলনা করে দেখুন।

আরও টুলস